হুসনুল দুআইসলামিক দুআ, আমল ও জিকিরের সংগ্রহ
আমলনতুন দুআ
38মোট দুআ
15বিভাগ
0প্রিয়
0দিন ধারাবাহিক
আজকের দুআ

মাথা ব্যথার দোয়া

তা পান করলে তাদের মাথা ব্যথা হবে না এবং জ্ঞানও লোপ পাবে না।

মোট 38টি দুআ

☪️ঈমান ও হিদায়াত

আল্লাহ কে পাওয়ার দোয়া

তিলাওয়াত শুনুন

মিশারি আল-আফাসি

إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهْدِينِ

ইন্নি জাহিবুন ইলা রাব্বি সাইয়েদিন

আমি আমার রবের (আল্লাহর) দিকে চললাম, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন।

উৎস: এটি সূরা আস-সাফফাত-এর ৯৯ নম্বর আয়াত।

জিকির

প্রেক্ষাপট: হযরত ইব্রাহিম (আ.) যখন নিজ সম্প্রদায় ও মূর্তিপূজা থেকে নিজেকে গুটিয়ে আল্লাহর পথে হিজরত করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন তিনি এই দোয়াটি করেছিলেন।

ফায়েদা: জীবনে যখন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সঠিক পথ খুঁজে পাওয়া যায় না বা প্রিয় কোনো কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিতে হয়, তখন এই আয়াতটি মনে ও আত্মায় এক গভীর প্রশান্তি এনে দেয়। এটি মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা ও আত্মসমর্পণের একটি অনন্য নিদর্শন। আপনি চাইলে এই আয়াতটি নিজের চলার পথের পাথেয় বা আত্মবিশ্বাসের দোয়া হিসেবে মনে রাখতে পারেন।

ভিডিও দেখুন
🛡️সুরক্ষা ও হিফাজত

শত্রুর ক্ষতি থেকে বাঁচার দোয়া

‏ اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, ওয়া নাউজুবিকা মিং শুরুরিহিম।

অর্থ: হে আল্লাহ! আমরা তোমাকে তাদের (শত্রুদের) মোকাবেলায় পেশ করছি এবং তাদের অনিষ্ট থেকে তোমার নিকট আশ্রয় চাই।

উৎস: আবু দাউদ, হাদিস : ১৫৩৭

বিপদ

প্রেক্ষাপট: সাহাবি আবু মুসা আশআরি (রা.) বলেন, ‌‌‌‌আল্লাহর রাসুল (সা.) যখন কোনো গোত্র বা লোকদের ব্যাপারে ভয় পেলে, এই দোয়াটি পড়তেন।

ভিডিও দেখুন
🛡️সুরক্ষা ও হিফাজত

বাথরুমে প্রবেশের দোয়া

اَللهُمَّ إِنّيْ أَعًوْذُ بِكَ مِنَ الْخُبْثِ وَ الْخَبَائِثِ

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবুছি ওয়াল খাবায়িছ।

হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই।

শয়তান থেকে মুক্তিনিয়মিত পড়ার দোয়া

পড়ার নিয়ম: বাথরুমে প্রবেশ করার আগে বাম পা দিয়ে প্রবেশ করতে হয় এবং এই দোয়া পড়তে হয়

ভিডিও দেখুন
🌅সকাল সন্ধা

আল্লাহর সন্তুষ্টি ও জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া

আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ওয়া আউজু বিকা মিনান নার।

হে আল্লাহ! আমি আপনার কাছে জান্নাত প্রার্থনা করছি এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই।

জাহান্নাম থেকে মুক্তি

পড়ার সময়/সংখ্যা: ৭ বার

পড়ার নিয়ম: রাসুলুল্লাহ (সা.) প্রতিদিন সকাল-সন্ধ্যা এই দোয়াটি সাতবার পড়ার নির্দেশ দিয়েছেন, যাতে জাহান্নাম থেকে নিশ্চিত মুক্তি মেলে

ফজিলত: প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি অন্তত তিনবার পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ

ভিডিও দেখুন
🌅সকাল

সকালবেলা নিয়মিত যে দোয়া পড়তেন বিশ্বনবি - উত্তম জীবিকা লাভের দোয়া

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلاً مُتَقَبَّلاً

আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফি‘আ, ওয়া রিযকান ত্বাইয়্যিবা, ওয়া ‘আমালান মুতাকাব্বিলা।

হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান প্রার্থনা করছি, উত্তম বা পবিত্র রিজিক কামনা করছি এবং কবুল হওয়ার মতো নেক আমল প্রার্থনা করছি"।

ঘুম থেকে উঠে দোয়ারিজিক

ফায়েদা: এই দোয়ার মাধ্যমে মহান আল্লাহর কাছে জীবনের তিনটি মূল চাওয়া তুলে ধরা হয়: ইলমে নাফি‘আ: এমন জ্ঞান যা দুনিয়া ও আখেরাতে উপকারে আসে এবং সঠিক পথের দিশা দেয়। রিজকে ত্বাইয়্যিব: হালাল ও পবিত্র জীবিকা, যা মানুষের শরীর ও মনকে সুস্থ ও নেক পথে পরিচালিত করে। আমালান মুতাকাব্বিলা: এমন সৎকর্ম যা মহান আল্লাহর দরবারে কবুল ও গ্রহণযোগ্য হয়।

ফজিলত: হজরত উম্মে সালামা (রা.) বর্ণনা করেন, বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.) প্রতিদিন ফজরের নামাজের পর সালাম ফিরিয়ে নিয়মিত এই দোয়াটি পড়তেন। সুনান ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এর বর্ণনা রয়েছে।

ভিডিও দেখুন
🩺স্বাস্থ্য ও রোগ

যেকোন ধরনের ব্যথা থাকলে

১

بِسْمِ اللَّهِ

বিসমিল্লাহ (৩ বার)

আল্লাহর নামে শুরু করছি।

উৎস: সহিহ মুসলিম

২

أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

আউজু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরু। (৭ বার)

আমি আল্লাহ ও তাঁর কুদরতের (সীমাহীন শক্তির) কাছে আশ্রয় প্রার্থনা করছি— আমি যা অনুভব করছি এবং যা ভয় করছি তার অকল্যাণ থেকে।

ব্যথা

পড়ার সময়/সংখ্যা: ৭ বার

পড়ার নিয়ম: আপনার শরীরে যে স্থানে ব্যথা হচ্ছে সেখানে ডান হাত রাখুন। এরপর তিনবার 'বিসমিল্লাহ' এবং সাতবার ওপরের দোয়াটি পাঠ করুন।

ভিডিও দেখুন
☪️ঈমান ও হিদায়াত

নামাজী হওয়ার দোয়া

তিলাওয়াত শুনুন

মিশারি আল-আফাসি

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلاَةِ وَمِن ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاء

রব্বিজ আ'লনি মুক্বি মাছ ছলাতি ওয়ামিং যুররি ইয়াতি রব্বানা- ওয়াতা ক্বব্বাল দোআ

হে আমার রব ! আমাকে তাদের একজন কর, যারা নিয়মিত সালাত কায়েম করে,এবং আমার বংশধরদের মধ্যে থেকেও । হে আমার প্রভু তুমি আমার প্রার্থনা গ্রহণ কর।

উৎস: সুরা ইব্রাহিম-৪০

ইবাদতে মনোযোগ
💳ঋণ

ঋণমুক্তির পাশাপাশি দৈনন্দিন জীবনের অক্ষমতা ও অলসতা দূর করতে

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكَسَلِ، وَالْهَرَمِ والْمَأثَمِ وَ الْمَغْرَمِ

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়াল মা’ছামি ওয়াল মাগরাম।

হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি অলসতা, অধিক বার্ধক্য, গোনাহ এবং ঋণ থেকে।

উৎস: মুসলিম

ঋণ

পাহাড় পরিমাণও যদি ঋণ থাকে

اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ سِوَاكَ

আল্লাহুম্মাকফিনী বি হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাযলিকা আ’ম্মান সিওয়াক।

হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট কর। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছলতা দান কর।

উৎস: তিরমিযি ৩৫৬৩

ঋণ

ফজিলত: হজরত আলী (রা.) থেকে বর্ণিত, এক চুক্তিবদ্ধ দাস তার কাছে এসে বলে, আমি আমার চুক্তির অর্থ পরিশোধে অপারগ হয়ে পড়েছি। আপনি আমাকে সাহায্য করুন। তিনি বলেন, আমি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেব যা আমাকে হজরত রাসুলুল্লাহ (সা.) শিখিয়েছিলেন। যদি তোমার ওপর পর্বত পরিমাণ দেনাও থাকে তবে আল্লাহ তায়ালা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দেবেন।

💳ঋণ

ঋণমুক্তি, দুশ্চিন্তা দূরীকরণ

وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرِ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ رَحْمَانُ الدُّنْيَا وَالآخِرَةِ تُعْطِيهُمَا مَنْ تَشَاءُ وَتَمْنَعُ مِنْهُمَا مَنْ تَشَاءُ ارْحَمْنِي رَحْمَةً تُغْنِينِي بِهَا عَنْ رَحْمَةِ مَنْ سِوَاكَ

আল্লা-হুম্মা, মা-লিকাল মুলকি, তু’তিল মুলকা মান তাশা-উ ওয়া তানযি‘উল মুলকা মিম্মান তাশা-উ। ওয়াতু‘ইয্যু মান তাশা-উ ওয়া তুযিল্লু মান তাশা-উ বিইয়াদিকাল খাইরু, ইন্নাকা ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর। রাহমা-নাদ দুনইয়া- ওয়াল আ-খিরাতি ওয়া রাহীমাহুমা-, তু‘অ্তিহিমা- মান তাশা-উ ওয়া তামনা‘উ মিনহুমা- মান তাশা-উ। ইর‘হামনী রাহামতান তুগনীনী বিহা- ‘আন রা‘হমাতি মান্ সিওয়া-কা।

হে আল্লাহ, রাজাধিরাজ সকল রাজত্বের মালিক, আপনি যাকে ইচ্ছা রাজত্ব প্রাদান করেন এবং যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন। আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। আপনার হাতেই কল্যাণ। নিশ্চয় আপনি সকল বিষয়ের উপর শক্তিমান। পার্থিব জগত এবং পারলৌকিক জগতের মহাকরুণাময় ও অপার দয়াশীল। আপনি যাকে ইচ্ছা এই করুণারাজী প্রদান করেন এবং যাকে ইচ্ছা বঞ্চিত করেন। আপনি আমাকে এমন রহমত প্রদান করুন যে রহমত আমাকে আপনি ছাড়া অন্য কারো করুণা থেকে অমুখাপেক্ষী বানিয়ে দেবে।

উৎস: তাবারানী, আল-মু’জামুল কাবীর, আধ্যায়: সাঈদ ইবনুল মুসাইয়িব, হাদীস নং ৩২৩, সহীহুত তারগীব ওয়াত তারহীব, হাদীস নং ১৮২২

ঋণদুশ্চিন্তাপেরেশানিবরকত
💳ঋণ

দুশ্চিন্তা, পেরেশানি ও ঋণ মুক্তির দোয়া

اللَّهُمَّ فَارِجَ الْهَمِّ، كَاشِفَ الْغَمِّ، مُجِيبَ دَعْوَةِ الْمُضْطَرِّينَ، رَحْمَانَ الدُّنْيَا وَالْآخِرَةِ وَرِحِيمَهُمَا، أَنْتَ رَحْمَانِي فَارْحَمْنِي رَحْمَةً تُغْنِينِي بِهَا عَنْ رَحْمَةِ مَنْ سِوَاكَ

আল্লাহুম্মা ফা-রিজাল হাম্ম, ওয়া কা-শিফাল গাম্ম, ওয়া মুজীবা দা'ওয়াতিল মুযতাররীন, রাহমা-নাদ্দুনইয়া ওয়াল আখিরাহ ওয়া রাহীমাহুমা, আনতা তারহামুনী ফারহামনী বিরাহ্‌মাতিন্‌ তুগনিনী বিহা আন রাহমাতি মান ছিওয়াক

হে আল্লাহ, আপনি পেরেশানি দুর করার মালিক, যত চিন্তা আছে সব চিন্তা লাঘবকারী, যারা দুর্দশাগ্রস্ত হতে হতে দেয়ালে পিঠ ঠেকে গেছে সে সকল নিরুপায় মানুষের দাওয়াত ও আহবানে সাড়া দানকারী, দুনিয়া এবং আখিরাতে আপনি রহমান, উভয় জগতে আপনি রাহিম, আপনি আমাকে দয়া করেন। সুতরাং আমাকে এমন অনুগ্রহ দ্বারা দয়া করুন যা আপনি ছাড়া অন্য সবার অনুগ্রহ থেকে আমাকে সম্পুর্ণ অমুখাপেক্ষী করে দিবে।

উৎস: তাবরানী রচিত কিতাবুদ দুআ, হাদীস নং ১০৪১, মুসতাদরাকে হাকেম, হাদীস নং ১৮৯৮

ঋণদুশ্চিন্তাপেরেশানি
💳ঋণ

ঋণ ও দুশ্চিন্তা মুক্তির দোয়া

اللَّهُمَّ إِنِّى أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَأَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِ وَقَهْرِ الرِّجَال

আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযনি, ওয়া আউজুবিকা মিনাল আঝজি ওয়াল কাসলি, ওয়া আউজুবিকা মিনাল জুবনি ওয়াল বুখলি, ওয়া আউজুবিকা মিন গলাবাতিত দাইনি ওয়া কাহরির রিজা-ল।

হে আল্লাহ! আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি যাবতীয় চিন্তা ও পেরেশানি থেকে।তোমার আশ্রয় প্রার্থণা করছি সবধরণের অক্ষমতা ও অলসতা থেকে। আরো আশ্রয় প্রার্থনা করছি কাপুরুষতা ও কৃপনতা থেকে। আরো আশ্রয় প্রার্থনা করছি অত্যাধিক ঋণ ও মানুষের ক্রোধ থেকে।

উৎস: আবু দাউদ-১৫৫৭ হায়াতুস সাহাবা-৭২৪

ঋণদুশ্চিন্তাপেরেশানি

পড়ার সময়/সংখ্যা: সকাল সন্ধ্যা ৩ বার করে

🛡️সুরক্ষা ও হিফাজত

সুস্থ ও ভাল থাকার দোয়া

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ

আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ

হে আল্লাহ! তোমার কাছে আমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি।

বিপদসুস্থতা

পড়ার নিয়ম: নবীজি (সা.) এই দোয়াটি নিজে বেশি বেশি পড়তেন এবং উম্মতকেও এটি নিয়মিত পড়ার জন্য উৎসাহিত করেছেন।

ভিডিও দেখুন
🩺স্বাস্থ্য ও রোগ

অসুস্থ রোগীর দোয়া

লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারি কালাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুল্কু ওয়ালাহুল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি এক ও অদ্বিতীয়, তাঁর কোনো শরিক নেই। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, রাজত্ব একমাত্র তাঁরই এবং সমস্ত প্রশংসাও কেবল তাঁরই জন্য। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ ছাড়া (পাপ থেকে ফেরার বা নেক কাজ করার) কোনো উপায় এবং (শক্তি বা সামর্থ্য) দেওয়ার মতো কোনো শক্তি নেই।

অসুস্থক্ষমাবিপদ

ফায়েদা: হাদিস অনুযায়ী, যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করার জন্য এই জিকিরগুলো নিয়মিত পাঠ করে, তার জন্য অসংখ্য সওয়াব, গুনাহ মাফ এবং শয়তানের অনিষ্ট থেকে সুরক্ষার নিশ্চয়তা রয়েছে। এটি পাঠ করার মাধ্যমে আল্লাহর নৈকট্য ও রহমত লাভ করা সম্ভব

🛡️সুরক্ষা ও হিফাজত

সারাদিনের জন্য শয়তান থেকে মুক্তির দোয়া

أَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ وَ بِوَجْهِهِ الْكَرِيْمِ وَ بِسُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ اَللَّهُمَّ صَلِّى عَلَى مُحَمَّدٍ وَّ سَلِّمْ اَللَّهُمَّ افْتَحْلِىْ اَبْوَابَ رَحْمَتِكَ

আউজু বিল্লাহিল আজিম, ওয়া বি-ওয়াঝহিহিল কারিম, ওয়া বি-সুলত্বানিহিল কাদিমি মিনাশ শায়ত্বানির রাঝিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া সাল্লিম, আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতিকা।

আমি মহান আল্লাহর কাছে এবং তাঁর মহিমান্বিত সত্তার ও অনাদি-অনন্ত কর্তৃত্বের অসিলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ! আপনি মুহাম্মাদ (সা.)-এর ওপর শান্তি ও রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি আমার জন্য আপনার রহমতের দরজাগুলো খুলে দিন।

শয়তান থেকে মুক্তি

ফায়েদা: হাদিসের বিখ্যাত গ্রন্থ আবু দাউদ ও মিশকাতে এ দোয়ার ফজিলত সম্পর্কে এসেছে, এটি পাঠ করলে শয়তান বলে- ‘লোকটি সারা দিনের জন্য আমার থেকে নিরাপদ হয়ে গেলো।

🛡️সুরক্ষা ও হিফাজত

অসুস্থ রুগী দেখতে গিয়ে দোয়া

اَلْحَمْدُ لِلَّهِ الَّذِىْ عَافَانِىْ مِمَّا ابْتَلَاكَ بِهِ وَ فَضَّلَنِىْ عَلَى كَثِيْرٍ مِّمَنْ خَلَقَ تَفْضِيْلَا

আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মানিবতালাকা বিহি; ওয়া ফাদ্দালানি আলা কাছিরিম মিম্মান খালাকা তাফদিলা।

সব প্রশংসা আল্লাহর জন্য যিনি তোমাকে (রোগ-শোকে) বিপদগ্রস্ত করেছেন; তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তিনি তার মাখলুক থেকে মাখলুকের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।’ তখন তাকে এ (রোগ-শোক) মুসিবত কখনো স্পর্শ করবে না।

অসুস্থ

পড়ার নিয়ম: হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কেউ রোগে-শোকে কিংবা বিপদে আক্রান্ত হওয়া ব্যক্তিকে দেখলে (নিজের এ বিপদ মুক্তির কারণে) এভাবে আল্লাহর প্রশংসা বাক্য বলবে (এ দোয়া পড়বে)

💳ঋণ

ঋন, দুশ্চিন্তা, দোয়া কবুলের দোয়া

اللَّهُمَّ اكْفِنِي بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكِ عَمَّنْ سِوَاكَ

আল্লাহুম্মাকফিনী বি হালালিকা আন হারামিকা, ওয়া আগনিনী বিফাযলিকা আ’ম্মান সিওয়াক।

হে আল্লাহ! হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট কর। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে স্বচ্ছলতা দান কর।

উৎস: তিরমিযি ৩৫৬৩

দুশ্চিন্তাঋণদোয়া কবুল
ভিডিও দেখুন
🤲ক্ষমা

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফের দোয়া

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللهِ

লা হাওলা অলা ক্বুওয়াতা ইল্লা বিল্লাহ

আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সুমহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপমুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই।

উৎস: বুখারি, হাদিস : ২৯৯২; মুসলিম, হাদিস : ২৭০৪, তিরমিজি, হাদিস : ৩৩৭৪; আবু দাউদ, হাদিস : ১৫২৬

ক্ষমা

ফজিলত: সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয় আবদুল্লাহ ইবনে আমর (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে, ‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়া লা-হাওলা ওয়ালাl কুওয়াতা ইল্লা বিল্লাহ’ তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারাশির মতো (বেশি পরিমাণ) হয়।

🤲ক্ষমা ও তওবা

তাওবার শ্রেষ্ঠ ভাষা সাইয়্যিদুল ইস্তেগফার

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

আল্লাহুম্মা আনতা রাব্বি। লা ইলাহা ইল্লা আনতা। খালাকতানি ওয়া আনা আবদুকা। ওয়া আনা আলা আহদিকা। ওয়া ওয়া’দিকা মাসতাতা’তু। আউজু বিকা মিন শাররি মা-সানা’তু। আবুয়ু লাকা বিনি’মাতিকা আলাইয়্যা। ওয়া আবুয়ু লাকা বি জাম্বি। ফাগফিরলী। ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনবা ইল্লা আনতা।

হে আল্লাহ! একমাত্র আপনিই আমাদের প্রতিপালক। আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আপনিই আমার স্রষ্টা এবং আমি আপনার দাস। আমি আপনার সঙ্গে কৃত ওয়াদা ও অঙ্গীকারের ওপর সাধ্যানুযায়ী অটল ও অবিচল আছি। আমি আমার কৃতকর্মের সব অনিষ্ট হতে আপানার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমার উওর আপনার দানকৃত সব নেয়ামত স্বীকার করছি। আমি আমার সব গুনাহ স্বীকার করছি। অতএব, আপনি আমাকে ক্ষমা করুন। কেননা, আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।

তওবা

ফজিলত: নবী করিম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে সায়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে সন্ধ্যায় সায়্যিদুল ইস্তিগফার পড়ে সে যদি সকাল হওয়ার আগে মারা যায়, তবে জান্নাতে প্রবেশ করবে।

ভিডিও দেখুন
🩺স্বাস্থ্য ও রোগ

মাথা ব্যথার দোয়া

তিলাওয়াত শুনুন

মিশারি আল-আফাসি

لَا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ

লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইয়ুংযিফুন।

তা পান করলে তাদের মাথা ব্যথা হবে না এবং জ্ঞানও লোপ পাবে না।

উৎস: সুরা ওয়াকিয়া, আয়াত ১৯

ব্যথা

পড়ার নিয়ম: মাথাব্যথা হলে ডান হাত দিয়ে মাথা চেপে ধরে এই দোয়াটি ৩ বার পাঠ করতে হবে।

🌅সকাল সন্ধা

দুনিয়া ও পরকালের সব পেরেশানি থেকে হেফাজত

তিলাওয়াত শুনুন

মিশারি আল-আফাসি

حَسْبِيَ اللَّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

হাসবিয়াল্লা-হু লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রব্বুল 'আরশিল 'আজীম।

আল্লাহই আমার জন্য যথেষ্ট। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। আমি তাঁরই ওপর ভরসা করি এবং তিনিই মহান আরশের অধিপতি।

উৎস: সুরা আত-তাওবাহ-এর ১২৯ নম্বর আয়াতের একটি অংশ

দুশ্চিন্তাবিপদপেরেশানিপ্রয়োজন

পড়ার সময়/সংখ্যা: সকাল সন্ধা 7 বার

পড়ার নিয়ম: হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ‘যে ব্যক্তি (পেরেশানি ও উৎকণ্ঠায়) এ দোয়াটি সকাল-সন্ধ্যায় সাত বার ওই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা দুনিয়া ও পরকালের সব পেরেশানি থেকে হেফাজত করবেন।' (আবু দাউদ)

ফজিলত: বিভিন্ন হাদিস ও ইসলামিক স্কলারদের মতে, সকালে ও সন্ধ্যায় নিয়মিত এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার দুনিয়া ও আখেরাতের সকল দুশ্চিন্তা ও পেরেশানি দূর করে দেন।

💰রিযিক ও বরকত

রিজিক, চাকুরি, বিয়ে নিয়ে দোয়া

তিলাওয়াত শুনুন

মিশারি আল-আফাসি

رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

রাব্বি ইন্নি লিমা আনঝালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকির।

হে আমার রব! আপনি আমার প্রতি যে অনুগ্রহই নাজিল করবেন, নিশ্চয় আমি তার মুখাপেক্ষী।

উৎস: সূরা আল-কাসাস, আয়াত: ২৪

রিজিক

প্রেক্ষাপট: হজরত মুসা (আ.) যখন ফেরাউনের ভয়ে মিসর থেকে পলায়ন করে মাদইয়ান শহরে পৌঁছান, তখন তিনি অত্যন্ত ক্ষুধার্ত, ক্লান্ত ও নিঃসঙ্গ ছিলেন। সেই চরম বিপদের মুহূর্তে তিনি আল্লাহর কাছে এই দোয়াটি করেছিলেন। এর বরকতে আল্লাহ তাআলা তাকে উত্তম আশ্রয়, অন্ন (চাকরি) এবং একজন নেককার জীবনসঙ্গী দান করেছিলেন।

ফায়েদা: যেকোনো বৈধ প্রয়োজন, যেমন—জীবিকা বা রুজির সন্ধান, ভালো চাকরি, উত্তম জীবনসঙ্গী লাভ, অথবা যে কোনো সংকট থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণের উদ্দেশ্যে এই দোয়াটি করা হয়।

🤲কবর

কবর জিয়ারতের দোয়া

১

السَّلاَمُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالأَثَرِ

আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর; ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আ-সার।

হে কবরবাসী! তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আল্লাহ আমাদের ও তোমাদের ক্ষমা করুন, তোমরা আমাদের আগে কবরে গিয়েছ এবং আমরা পরে আসছি।

উৎস: সুনানে তিরমিজি, হাদিস : ১০৫৩

২

السَّلامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤمِنينَ وإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاحِقُونَ

আসসালামু আলাইকুম দারা ক্বাওমিম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লা-হিকুন।

মুমিন এই ঘরবাসীদের ওপর শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ আমরা আপনাদের সঙ্গে মিলিত হবো।

উৎস: সহিহ মুসলিম : ২৪৯

কবর জিয়ারত

প্রেক্ষাপট: আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) মদিনার কবরবাসীর পাশ দিয়ে যাওয়ার সময় এই দোয়া পাঠ করেন

ফজিলত: হাদিসে কবর জিয়ারতের ক্ষেত্রে কিছু সুরার বিশেষ ফজিলতের কথা উল্লেখ হয়েছে। পাশাপাশি দরুদ শরিফের ফজিলতের কথাও এসেছে। তাই দরুদ শরিফ, সুরা ফাতিহা, সুরা ইখলাস, আয়াতুল কুরসি ও অন্য যেসব সুরা সহজ মনে হয়— সেগুলো পড়ে সওয়াব উপহার দেবেন।

🛡️দুশ্চিন্তা ও বিপদ

দুশ্চিন্তা, ডিপ্রেশন ও কঠিন বিপদাপদ থেকে মুক্তির উপায়

১

লা ইলা-হা ইল্লাল্লা-হুল আযীমুল হালীম, লা ইলা-হা ইল্লাল্লা-হু রাববুল আরশিল আযীম, লা ইলা-হা ইল্লাল্লা-হু রাববুস সামা-ওয়া-তি অরাববুল আরদি অরাববুল আরশিল করীম।

আল্লাহ ছাড়া কোন মা‘বুদ নেই; যিনি সুমহান, সহিষ্ণু। আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই; যিনি সুবৃহৎ আরশের প্রতিপালক। আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই; যিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও সম্মানিত আরশের অধিপতি।

উৎস: সহীহ বুখারী: 6346

২

আল্লা-হুম্মা ইন্নী আঊযু বিকা মিনাল হাম্মি অল হাযান অল আজযি অল কাসাল অল জুবনি অল বুখলি অ-দলায়িদ দাইনি অ গালাবাতির রিজাল।

হে আল্লাহ! আমি দুশ্চিন্তা, পেরেশানী, অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণের বোঝা এবং মানুষের আধিপত্য থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি।

উৎস: সহীহ বুখারী: 2893

৩

বিসমিল্লাহি শাফি বিসমিল্লাহি কাফি বিসমিল্লাহিল ওয়াকি অকাফাবিল্লাহিল ওয়াকিলা রাব্বি আন্নি মাগলুবুন ফানতাসির ১/ইয়া আল্লাহু ২ /ইয়া রাহমানু ৩/ইয়া রাহিমু ৪/ইয়া কারিমু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বিপদ
ভিডিও দেখুন
🛡️দুশ্চিন্তা ও বিপদ

শত্রু, হিংসুক, বিপদ বা ক্ষতিসাধনকারী মানুষের অনিষ্ট থেকে বাঁচতে

اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ

আল্লাহুম্মাকফিনীহিম বিমা শি'তা

হে আল্লাহ! আপনি যেভাবে বা যা কিছু দিয়ে চান, সেভাবেই এদের (শত্রু বা অনিষ্টকারীদের) মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হোন।

বিপদ

ফজিলত: এটি সহীহ মুসলিম শরীফে বর্ণিত একটি অত্যন্ত কার্যকরী দোয়া (হাদিস নং ৩০০৫)। কোনো শত্রু, হিংসুক, বিপদ বা ক্ষতিসাধনকারী মানুষের অনিষ্ট থেকে বাঁচতে রাসুলুল্লাহ (সা.) এই দোয়াটি পড়ার নির্দেশ দিয়েছেন।আপনি যখনই কোনো ভয়, ষড়যন্ত্র বা জটিল পরিস্থিতির সম্মুখীন হবেন, তখন আল্লাহ তায়ালার কাছে নিজেকে সঁপে দিতে এবং তার সাহায্য চাইতে এই দোয়াটি পাঠ করতে পারেন।

🛡️দুশ্চিন্তা ও বিপদ

কঠিন বিপদ, শারীরিক অসুস্থতা বা দুশ্চিন্তা ও মানসিক কষ্টের সময়কার দোয়া

তিলাওয়াত শুনুন

মিশারি আল-আফাসি

رَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ

রাব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আংতা আরহামুর রাহিমিন।

হে আমার রব! আমি দুঃখ-কষ্টে পতিত হয়েছি। আর আপনি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু।

উৎস: পবিত্র কুরআনের সূরা আল-আম্বিয়া (আয়াত ৮৩)

দুশ্চিন্তাবিপদ

প্রেক্ষাপট: হযরত আইয়ুব (আ.) যখন দীর্ঘকাল কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন, তখন তিনি আল্লাহর কাছে এই দোয়াটি করেছিলেন। আল্লাহ তাআলা তাঁর এই দোয়ার ফলে তাঁকে রোগমুক্ত করেছিলেন এবং তাঁর সকল কষ্ট দূর করে দিয়েছিলেন।

পড়ার নিয়ম: যেকোনো কঠিন বিপদ, শারীরিক অসুস্থতা বা দুশ্চিন্তা ও মানসিক কষ্টের সময় এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়।

ভিডিও দেখুন
🧿বদনজর

বদ নজর থেকে বাঁচার দোয়া

أعُوذُ بِكَلِماَتِ اللهِ التاَّمَّةِ مِنْ كُلِّ شَيْطاَنٍ وَهاَمَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ

আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শায়ত্বানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ।

আল্লাহর পরিপূর্ণ কালামের সাহায্যে প্রত্যেক শয়তানের আক্রমণ থেকে আশ্রয় চাই। আরও আশ্রয় চাই বিষাক্ত প্রাণীর আক্রমণ ও প্রত্যেক ক্ষতিকর চোখ থেকে।

উৎস: বুখারি ও মিশকাত

নজরঅসুস্থব্যথাসুস্থতা
ভিডিও দেখুন

প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প থেকে বাঁচতে

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِوَجْهِكَ

আল্লাহুম্মা আউজু বি ওয়াজহিক

হে আল্লাহ! যত আজাব আর গজব আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে, সব বিপদ থেকে আমরা আপনার কাছে পানাহ চাই।

ভূমিকম্পপ্রাকৃতিক দুর্যোগ
🌅সকাল সন্ধা

সকাল-সন্ধ্যার জিকির, দোয়া কবুলের সম্ভাবনা বৃদ্ধি

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ كَمَا يَنْبَغِي لِجَلَالِ وَجْهِكَ وَعَظِيمِ سُلْطَانِكَ

আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ামবাগি লি-জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলত্বানিকা।

হে আল্লাহ! সকল প্রশংসা কেবল আপনারই প্রাপ্য—যেমনটি আপনার মহান সত্তার মর্যাদা এবং আপনার বিশাল রাজত্বের মহিমার জন্য উপযুক্ত।

উৎস: সুনানে ইবনে মাজাহ, হাদিস নম্বর: ৩৮০১

দোয়া কবুলজিকির

পড়ার নিয়ম: এটি সকাল-সন্ধ্যার জিকির হিসেবে পাঠ করা যায়। যেকোনো দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে এটি পাঠ করলে দোয়া কবুলের সম্ভাবনা বৃদ্ধি পায়।

ফজিলত: হযরত ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন যে, আল্লাহর এক বান্দা যখন এই বাক্যটি পাঠ করল, তখন ফেরেশতারা এর সওয়াব লিখতে গিয়ে দ্বিধায় পড়ে গেলেন। তারা বুঝতে পারছিলেন না এর সওয়াব কত বেশি হবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, "আমার বান্দা যেভাবে বলেছে তোমরা ঠিক সেভাবেই লিখে রাখো; যখন সে আমার সাথে সাক্ষাৎ করবে, তখন আমি নিজেই তাকে এর প্রতিদান দেব।

🌅সকাল সন্ধা

শয়তান, বিষাক্ত প্রাণী এবং বদনজর থেকে বাঁচার দোয়া

​أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لاَمَّةٍ

​আউযু বি কালিমাতিল্লাহিত তাম্মাহ, মিন কুল্লি শায়ত্বানিন ওয়া হাম্মাহ, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ।

আল্লাহর পরিপূর্ণ কালেমা বা বাক্যাবলীর মাধ্যমে আমি প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক ক্ষতিকর বদনজর থেকে আশ্রয় প্রার্থনা করছি।

নজর

ফজিলত: প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) তাঁর দুই নাতি হযরত হাসান ও হুসাইন (রা.)-কে এই দো'আটি পড়ে ফুঁ দিয়ে আল্লাহর আশ্রয়ে রাখতেন。 তিনি বলতেন, হযরত ইবরাহীম (আ.) তাঁর সন্তান ইসমাঈল ও ইসহাক (আ.)-কে হেফাজতের জন্য এই বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন নিজেদের সুরক্ষায়: সকাল-সন্ধ্যায় এবং ঘুমের আগে প্রতিদিন ৩ বার এই দো'আটি পাঠ করে নিজের শরীরে ফুঁ দেওয়া যায়。সন্তানদের সুরক্ষায়: বাচ্চাদের সুরক্ষার জন্য নিজ হাতে তাদের মাথায় বা শরীরে হাত বুলিয়ে দো'আটি পড়া যায়

ভিডিও দেখুন
👶সন্তান ও পরিবার

স্ত্রী সন্তান এর জন্য দোয়া

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

রাব্বানা-হাবলানা-মিন আঝওয়া-জিনা-ওয়া যুররিইইয়া-তিনা কুররাতা আ'ইউনিওঁ ওয়াজ'আলনা-লিলমুত্তাকীনা ইমা-মা-।

আর যারা বলে, ‘হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন’।

উৎস: পবিত্র কুরআনের সূরা আল-ফুরক্বান-এর ৭৪ নম্বর আয়াত-এর একটি অংশ

সন্তানস্ত্রী

ফজিলত: ধার্মিক পরিবার লাভ: এই দোয়ার মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে এমন জীবনসঙ্গী ও সন্তান প্রার্থনা করা হয়, যারা ধার্মিক এবং যাদের দেখলে মন জুড়িয়ে যায়। আদর্শবান হওয়া: পরিবার ও নিজের জন্য হেদায়াত চাওয়ার পাশাপাশি সমাজে যেন সৎ ও আল্লাহভীরু মানুষদের জন্য অনুসরণীয় বা পথপ্রদর্শক হওয়া যায়, সেই প্রার্থনাও এতে রয়েছে। পরিবার, সন্তান ও নিজের সংশোধনের জন্য প্রতিদিনের দোয়ায় এটি নিয়মিত পড়া যায়।

ভিডিও দেখুন
🛡️দুশ্চিন্তা ও বিপদ

দুশ্চিন্তা ও বিপদের সময়

১

يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ

ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিছ

হে চিরঞ্জীব! হে চিরস্থায়ী! আমি আপনার রহমতের উসিলায় সাহায্য প্রার্থনা করছি

২

اللهم إني عبدك

আল্লাহুম্মা ইন্নি আব্দুক

হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার বান্দা (দাস)

দুশ্চিন্তাদোয়া কবুলক্ষমা

পড়ার সময়/সংখ্যা: এটি দুশ্চিন্তা ও বিপদের সময় নবীজি (সা.) এর পড়তেন

ভিডিও দেখুন
☪️ঈমান ও হিদায়াত

নামাজ পড়তে ইচ্ছা না করলে

اللَّهُمَّ أعِنَّا عَلَى ذِكْرِكَ، وَشُكْرِكَ، وَحُسْنِ عِبَادَتِكَ

আল্লাহুম্মা আ’ইন্নি আলা যিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি ইবাদাতিকা

হে আল্লাহ! আপনার জিকির (স্মরণ) করতে, আপনার শুকরিয়া (কৃতজ্ঞতা) আদায় করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন।

উৎস: আবু দাউদ

ইবাদতে মনোযোগ

ফজিলত: হযরত মুয়াজ বিন জাবাল (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) তাঁর হাত ধরে বলেছিলেন, "হে মুয়াজ! আল্লাহর শপথ, আমি তোমাকে ভালোবাসি। তাই আমি তোমাকে অসিয়ত করছি, তুমি প্রতি নামাজের পর এই দোয়াটি পড়তে কখনো ভুলবে না।" (আবু দাউদ) এই দোয়াটি নিয়মিত পাঠ করলে আল্লাহর রহমতে ইবাদতে মনোযোগ, আগ্রহ এবং আন্তরিকতা বৃদ্ধি পায়।

👹কুফরি

জাদু বা কুফরি থেকে বাচতে

তিলাওয়াত শুনুন

মিশারি আল-আফাসি

اَمۡ اَبۡرَمُوۡۤا اَمۡرًا فَاِنَّا مُبۡرِمُوۡنَ

আম আবরামূ আমরান ফাইন্না মুবরিমূন

তবে কি তারা কোনো (অনিষ্টকর) কাজের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে? তাহলে আমিও (তাদের ধ্বংসের) চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।

উৎস: এটি পবিত্র কুরআনের ৪৩ নম্বর সূরা, সূরা আয-যুখরুফ-এর ৭৯ নম্বর আয়াত।

জাদুকুফরি

প্রেক্ষাপট: মক্কার কাফেররা যখন মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল এবং ইসলাম প্রচার রোধে শক্ত কোনো পদক্ষেপ নেওয়ার চক্রান্ত করছিল, তখন আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে তাদের হুশিয়ার করে দিয়েছেন। এর মূল ভাব হলো— মানুষ যতই শক্তিশালী ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর চূড়ান্ত ফায়সালা ও পরিকল্পনা তার চেয়েও বেশি শক্তিশালী এবং অটল।

পড়ার সময়/সংখ্যা: ৭ বার

পড়ার নিয়ম: আয়াতটি সাতবার পড়িয়া পানিতে দম করিয়া সেই পানি দ্বারা রোগীকে গোসল করাতে হবে আর কিছু পানি পান করতে হবে। ইনশাাআল্লাহ বান নষ্ট হয়ে যাবে।

🤲ক্ষমা

ক্ষমা প্রার্থনার দোয়া

أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه

আস্তাগফিরুল্লাহাল আ’জিম, আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।

আমি মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত ইবাদতের যোগ্য আর কোনো উপাস্য নেই। তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী এবং আমি তাঁরই দিকে অনুতপ্ত হয়ে প্রত্যাবর্তন করছি।

উৎস: সুনানে তিরমিজি

ক্ষমা

ফজিলত: হাদিস শরীফে বর্ণিত আছে, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ বা পাপ ক্ষমা করে দেন, এমনকি সে যদি যুদ্ধের ময়দান থেকেও পলায়ন করে থাকে। এটি নিয়মিত পাঠ করলে অন্তরে প্রশান্তি আসে এবং আল্লাহর রহমত ও বরকত লাভ করা সহজ হয়।

ভিডিও দেখুন
👶সন্তান ও পরিবার

বাচ্চাদের নজর থেকে বাচাতে দোয়া

بِسْمِ اللَّهِ مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّ

বিসমিল্লাহি মাসাআল্লাহু লা কুয়াতা ইল্লা বিল্লা

আল্লাহর নামে (শুরু করছি), আল্লাহ যা চান তা-ই হয়। আল্লাহ ব্যতীত কোনো শক্তি বা সামর্থ্য নেই।

উৎস: সূরা আল-কাহফের ৩৯ নম্বর আয়াত

নজর

পড়ার সময়/সংখ্যা: ৩ বার

ফজিলত: নেয়ামত ও বরকত বৃদ্ধি: এই দোয়াটি পড়ার মাধ্যমে নিজের কোনো অর্জন, সম্পদ বা সন্তানের ওপর নজর লাগা থেকে হেফাজত করা যায়। শয়তানের ধোঁকা থেকে মুক্তি: এটি পড়লে অন্তরে অহংকার বা হিংসা দূর হয় এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা তৈরি হয়। পবিত্র কোরআনের শিক্ষা: সূরা আল-কাহফের ৩৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দোয়াটি শিক্ষা দিয়েছেন যেন কোনো সুন্দর বা প্রিয় বস্তু দেখার সময় বান্দা আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে।

👶সন্তান ও পরিবার

বাচ্চাদের জন্য দোয়া, সন্তান লাভের দোয়া

رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

রাব্বি হাবলি মিনাস সালেহীন

হে আমার রব! আমাকে সৎকর্মশীল (নেক) সন্তান দান করুন

উৎস: সূরা আস-সাফফাতের ১০০ নম্বর আয়াত

সন্তান লাভের দোয়া

প্রেক্ষাপট: এই দোয়াটি হজরত ইবরাহিম (আ.) বার্ধক্যে উপনীত হওয়ার পর আল্লাহ তায়ালার কাছে নেক সন্তান বা বংশধর কামনা করে করেছিলেন পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী, আল্লাহ তায়ালা তার এই সুন্দর ও আন্তরিক প্রার্থনা কবুল করেছিলেন এবং তাকে সুসংবাদ দিয়েছিলেন。যেকোনো মুসলিম সন্তান লাভের আশায় বা নেক সন্তান চেয়ে আল্লাহর দরবারে এই দোয়াটি পাঠ করতে পারেন

ফায়েদা: এটি মূলত সুসন্তান লাভের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করার একটি উপায়

🌟দোয়া কবুল

ঘুম থেকে উঠে দোয়া, দোয়া কবুলের দোয়া

১

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

আলহামদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা'দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন নুশূর。

সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর (নিদ্রার) পর পুনরায় জীবন দান করেছেন এবং তাঁরই কাছে আমাদের ফিরে যেতে হবে。

উৎস: সহিহ বুখারি, হাদিস: ৬৩২৪

২

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَسُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ

লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি সাইয়্যিন ক্বদির, ওয়া-সুবহানাল্লাহি ওয়ালহামদুল্লিল্লাহি ওয়া-লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়া-লা ক্যুউয়াতা ইল্লা বিল্লাহ।

আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তিনি এক তাঁর কোনো শরিক নেই। তাঁরই সার্বভৌমত্ব তাঁরই সব তারিফ, তিনিই সবকিছুর ওপর ক্ষমতাবান। আল্লাহ সব ত্রুটি থেকে পবিত্র, আল্লাহরই সমস্ত প্রশংসা, আর নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া। আল্লাহ মহান, নেই কোনো গতি আর না কোনো শক্তি আল্লাহ ছাড়া।

উৎস: তিরমিজী: ৩৪১৪

ঘুম থেকে উঠে দোয়াদোয়া কবুল

পড়ার নিয়ম: ঘুম থেকে জেগে ওঠার পর প্রথমে হাত দিয়ে মুখের ঘুম ও ক্লান্তি মুছে ফেলুন এরপর কালবিলম্ব না করে এই দোয়াটি পাঠ করুন

ফায়েদা: এই দোয়া পড়ে হাত তুলে দোয়া করলে যা দোয়া করবেন তাই কবুল হবে ইনশাআল্লাহ

ভিডিও দেখুন

আল্লাহ আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দিন। আমীন।